Logo Logo

গোপালগঞ্জে সুপ্রিম কোর্টের দুই বিচারপতির সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত


Splash Image

গোপালগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির আহমেদ চৌধুরী এবং বিচারপতি মোঃ হামিদুর রহমান-এর গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে আগমন উপলক্ষে এক সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার জেলা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে জেলা আইনজীবী সমিতি ও জেলা বিচার বিভাগের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী আবুল খায়ের।

হাইকোর্ট বিভাগের বিচারপতিদ্বয়ের গোপালগঞ্জ জেলার জেলা ও দায়রা জজ আদালত, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং অন্যান্য ট্রাইব্যুনালসমূহ পরিদর্শন উপলক্ষে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সাথে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান এবং পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, বিপিএম-সেবা।

সভার শুরুতে বিচারপতিদ্বয়কে জেলা আইনজীবী সমিতি ও বিচার বিভাগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং পরবর্তীতে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, বিচার বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং জেলার পদস্থ প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বিচার বিভাগের বিভিন্ন কার্যক্রম ত্বরান্বিত করা ও বার-বেঞ্চের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার বিষয়ে আলোচনা করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...