বিজ্ঞাপন
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার লেংগুড়া ইউনিয়নের ফুলবাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর লেংগুড়া বিওপির ছয় সদস্যের একটি বিশেষ টহল দল অভিযানটি পরিচালনা করে। এ সময় সীমান্ত পিলার ১১৭২/৫-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফুলবাড়ী নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ ২৬ বোতল আটক করা হয়।
আটককৃত ভারতীয় মদ পরবর্তী আইনানুগ প্রক্রিয়া শেষে নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি।
নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী, পিএসসি এ তথ্য নিশ্চিত করেছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...