বিজ্ঞাপন
বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সরাইল বিশ্বরোড ওয়ালটন প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে মৃত ক্রেতা মো. সুমন মিয়ার পরিবারের কাছে এ আর্থিক সুবিধা হস্তান্তর করা হয়।
মো. সুমন মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বুদল ইউনিয়নের ছাতিয়াইন গ্রামের বাসিন্দা। তাঁর পিতা সরাফত আলী এবং মাতা রাবিয়া বেগম। ক্রেতার মৃত্যুর পর ওয়ালটনের নিয়ম অনুযায়ী তাঁর পরিবারের জন্য নির্ধারিত আর্থিক সুবিধা প্রদান করা হয়। অনুষ্ঠানে সুমন মিয়ার মা রাবিয়া বেগম নগদ অর্থ গ্রহণ করেন।
আর্থিক সুবিধা হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের প্লাজা সেলস ডিভিশনের ক্রেডিট ম্যানেজার হুমায়ুন কবির খান, রিজিওনাল সেলস ম্যানেজার সোহেল রানা, রিজিওনাল ক্রেডিট ম্যানেজার সাব্বির আহমেদ এবং সরাইল বিশ্বরোড ওয়ালটন প্লাজার ব্রাঞ্চ ম্যানেজার হৃদয় সাহাসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।
এ সময় ওয়ালটন কর্তৃপক্ষ প্রয়াত ক্রেতা মো. সুমন মিয়ার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি তাঁর পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
ওয়ালটন কর্তৃপক্ষের এ উদ্যোগে প্রয়াত ক্রেতার পরিবারের প্রতি প্রতিষ্ঠানের দায়িত্বশীলতা ও মানবিক সহযোগিতার বিষয়টি উঠে আসে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...