Logo Logo

জানুয়ারিতে স্থানীয় ভোটের পরিকল্পনা ইসির


Splash Image

শিক্ষার্থীদের বার্ষিক ও পাবলিক পরীক্ষা বিবেচনায় নিয়ে আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসে কোনো স্থানীয় সরকার নির্বাচন আয়োজন না করার চিন্তাভাবনা করছে নির্বাচন কমিশন (ইসি)। পরীক্ষা শেষ হওয়ার পর আগামী বছরের জানুয়ারি থেকে সম্ভাব্য নির্বাচন কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারের সঙ্গে সরাসরি চিঠি চালাচালির কোনো নিয়ম বা নজির নেই। তবে নির্বাচন কমিশন নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে। বর্তমানে সরকারের কাছে কোন কোন ক্ষেত্রে নির্বাচন আয়োজনের উপযোগী পরিবেশ রয়েছে, সে বিষয়ে একটি স্পষ্ট তালিকা চাওয়া হয়েছে।

নির্বাচন পেছানোর কারণ ব্যাখ্যা করে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, পরীক্ষার সময়ে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালনে ব্যস্ত থাকেন। একই সময়ে নির্বাচন আয়োজন করা হলে তাদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয় এবং নির্বাচন পরিচালনা অত্যন্ত কঠিন হয়ে পড়ে।

তিনি বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যতের বিষয়টি বিবেচনার পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিও মাথায় রাখতে হচ্ছে। এ কারণে নভেম্বর ও ডিসেম্বর মাসে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন না করে পরীক্ষা শেষে জানুয়ারি থেকে নির্বাচন কার্যক্রম শুরুর বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

নির্বাচন কমিশনার জানান, বাস্তব পরিস্থিতি ও সার্বিক পরিবেশ অনুকূলে রাখার বিষয়টি বিবেচনায় নিয়েই স্থানীয় সরকার নির্বাচনের প্রাথমিক পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে। শিক্ষার্থীদের পরীক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর যেন নির্বাচনের প্রভাব না পড়ে, সে বিষয়টিকে গুরুত্ব দিয়েই কমিশন পরবর্তী কার্যক্রম নির্ধারণ করবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...