বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে টিউশনি শেষে বাড়ি ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে।
নিহত জোবায়ের হাজী লালমিয়া সিটি কলেজের স্নাতক (অনার্স) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং সদর উপজেলার ঘোড়াদাইড় গ্রামের রমজান ভূঁইয়ার ছেলে।
স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে পুখুরিয়া এলাকায় টিউশনি শেষ করে বাড়ি ফিরছিলেন জোবায়ের। পথে পূর্বশত্রুতার জেরে একই গ্রামের শহীদ মোল্লার ছেলে সোহেলের নেতৃত্বে ৭–৮ জনের একটি সন্ত্রাসী দল লাঠিসোটা নিয়ে তাঁর ওপর হঠাৎ হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনার পর এলাকা জুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুখুরিয়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, “খবর পেয়ে আমি নিজে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের ও হামলাকারীদের বাড়ি পাশাপাশি হওয়ায় ঘটনার পর পরই অভিযুক্তরা পালিয়ে গেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।”
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও ক্ষুব্ধ এলাকাবাসী।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...