Logo Logo

আহ্বায়ক জাকির হোসেন সদস্য সচিব মাসুম বিল্লাহ

ঝালকাঠিতে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন


Splash Image

ঝালকাঠি প্রতিনিধি: আগামী ছয় মাসের জন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপির ঝালকাঠি জেলা আহ্বায়ক কমিটি (আংশিক) অনুমোদন দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মূখ্য সংগঠক ( দক্ষিণঅঞ্চল) হাসনাত আব্দুল্লাহ এবং সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে আহ্বায়ক করা হয়েছে ইঞ্জিনিয়ার এইচ এম জাকির হোসেনকে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মো. জুবায়ের হাওলাদার, মাহমুদুল ইসলাম সাগর ও মো. মোস্তফা কামালকে। এ ছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন জহিরুল ইসলাম খান ও মহিউদ্দিন কালু। কমিটিতে সদস্যসচিব করা হয়েছে মুফতি মাসুম বিল্লাহকে। সিনিয়র যুগ্ম সদস্যসচিব করা হয়েছে মুয়াবিয়া মাকনুনকে। যুগ্ম সদস্যসচিব হিসেবে রয়েছেন শাহরিয়া শাকিল ও মো. লাবলু বেপারী। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. তারিকুল ইসলাম এবং সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে রাইয়ান সাইয়ানকে।

নবগঠিত জাতীয় নাগরিক পার্টি—এনসিপির ঝালকাঠি জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার এইচ এম জাকির হোসেন বলেন, “কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আমাদের ওপর যে দায়িত্ব অর্পণ করেছে, তা আমরা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পালন করব। ঝালকাঠিতে এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করা হবে। দলের নীতি, আদর্শ ও কর্মসূচি সাধারণ মানুষের কাছে তুলে ধরতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের জন্য সংশ্লিষ্ট সবার মতামত ও সহযোগিতা নিয়ে কাজ করা হবে।”

নবগঠিত এনসিপির ঝালকাঠি জেলা সদস্যসচিব মুফতি মাসুম বিল্লাহ বলেন, “আমাদের ওপর যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটিকে আমরা আমানত হিসেবে গ্রহণ করেছি। ঝালকাঠির প্রতিটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হবে। ত্যাগী, সক্রিয় ও যোগ্য নেতাকর্মীদের সমন্বয়ে একটি শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি গঠনের চেষ্টা থাকবে। মানুষের অধিকার, ন্যায়বিচার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে এনসিপির কর্মসূচি বাস্তবায়নে আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করব।”

উল্লেখ্য, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদিত চিঠিতে বলা হয়েছে, আগামী ছয় মাসের জন্য এ আহ্বায়ক কমিটি অনুমোদন করা হলো। একই সঙ্গে অনুমোদিত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রস্তুত করে দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে চলতি বছরের ৪ জানুয়ারি ঝালকাঠিতে এনসিপির ১৮ সদস্যের জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটিতে মাইনুল ইসলামকে আহ্বায়ক এবং জুবায়ের হাওলাদারকে সদস্যসচিব করা হয়েছিল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...