বিজ্ঞাপন
এতে ৩ জন নিহত এবং একাধিক যাত্রী আহত হয়েছেন জানা যায়।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। উপস্থিত জনতার মাধ্যমে জানা যায়, রাস্তায় দাঁড়িয়ে ছিলো ঢাকাগামী পালকি পরিবহন। পিছন থেকে আঘাত করে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস। এতে ঘটনাস্থলে ৩ জন মারা যায়। আহত হয় একাধিক যাত্রী।
দুর্ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালান। দুর্ঘটনার কারণে এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে যান চলাচলে কিছুটা বিঘ্ন সৃষ্টি হয়। শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মুনতাসির রহমান বলেন, "খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে। বিকেল ৫ টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।"
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...