Logo Logo

রিয়াদের দিকে হুথিদের ড্রোন, ভূপাতিত করল সৌদি জোট


Splash Image

সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া দুটি ড্রোন রাজধানী রিয়াদের দিকে যাওয়ার সময় আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দিয়ে ভূপাতিত করা হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার জোটের মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, ‘হুথি মিলিশিয়াদের ছোড়া দুটি ড্রোন রিয়াদ অভিমুখে যাওয়ার সময় শনাক্ত করে ধ্বংস করা হয়েছে।’

এদিকে, জোটের মুখপাত্র আরো জানান, সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর খামিস মুশাইতের দিকে হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও সৌদি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা শনাক্ত করে ধ্বংস করেছে। শহরটিতে একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি রয়েছে।

হুথিরা ইয়েমেনে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিসেবে পরিচিত। তারা এর আগে সৌদি আরবের বিভিন্ন স্থাপনা ও লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

হুথি রাজনৈতিক ব্যুরোর সদস্য হেজাম আল-আসাদ শনিবার এক বিবৃতিতে বলেন, এই অভিযানের শক্তি, ব্যাপ্তি ও প্রভাব সত্ত্বেও আমাদের বাহিনী এটিকে কেবল একটি ‘সীমিত পরিসরের মহড়া’ হিসেবে দেখছে।

তিনি বলেন, এর মাধ্যমে আরো বড় ধরনের আঘাত হানার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...