Logo Logo

গোপালগঞ্জে কলেজছাত্র জুবায়ের হত্যা মামলার দুই নম্বর আসামি গ্রেপ্তার


Splash Image

গোপালগঞ্জ সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জুবায়ের ভূঁইয়া হত্যা মামলার দুই নম্বর এজাহারভুক্ত আসামি স্বপন মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ ও এসআরবি।


বিজ্ঞাপন


হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে নড়াইলের লোহাগাড়া উপজেলার ডিক্রিরচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিক্রিরচর এলাকায় যৌথ অভিযান চালিয়ে স্বপন মোল্লাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে টিউশনি শেষে বাড়ি ফেরার পথে জুবায়ের ভূঁইয়াকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। নিহত জুবায়ের গোপালগঞ্জ সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

এ ঘটনায় শুক্রবার দুপুরে জুবায়েরের বাবা রমজান আলী ভূঁইয়া বাদী হয়ে সাতজনকে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা করেন। মামলা দায়েরের পর আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, জুবায়ের ভূঁইয়া হত্যা মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...