Logo Logo

বাকেরগঞ্জে স্ত্রীর সামনেই গাছ থেকে পড়ে স্বামীর মৃত্যু


Splash Image

বরিশালের বাকেরগঞ্জে গাছ থেকে আমড়া পাড়ার সময় ডাল ভেঙে নিচে পড়ে তৈয়ব আলী হাওলাদার (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার গারুরিয়া ইউনিয়নের গারুরিয়া গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত তৈয়ব আলী হাওলাদার বাকেরগঞ্জ উপজেলার গারুরিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত রশীদ হাওলাদারের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, গারুরিয়া গ্রামের ইউসুফ আলী হাওলাদারের গাছে উঠে আমড়া পাড়ছিলেন তৈয়ব আলী হাওলাদার। এ সময় তার স্ত্রী গাছের নিচে দাঁড়িয়ে পাড়া আমড়া কুড়িয়ে নিচ্ছিলেন। হঠাৎ গাছের একটি ডাল ভেঙে গেলে তৈয়ব আলী নিচে পড়ে গুরুতর আহত হন। স্ত্রীর চোখের সামনেই মুহূর্তের মধ্যে ঘটে যায় মর্মান্তিক এ দুর্ঘটনা।

গারুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম কাইউম খান জানান, তৈয়ব আলী গাছে উঠে আমড়া পাড়ছিলেন এবং তার স্ত্রী নিচে দাঁড়িয়ে সেগুলো কুড়িয়ে নিচ্ছিলেন। হঠাৎ ডাল ভেঙে তিনি মাটিতে পড়ে যান।

পরে স্থানীয়রা দ্রুত তৈয়ব আলীকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বামীর আকস্মিক মৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন তার স্ত্রী। প্রিয় মানুষটিকে হারানোর বেদনায় তার কান্না ও আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ।

প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...