বিজ্ঞাপন
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার কাচারীপাড়াস্থ বাংলা ক্যাফেতে সরাইল রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সাংবাদিক মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে নতুন এই কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে দৈনিক সকালের সময়ের সাংবাদিক মো. শরীফ উদ্দিনকে সভাপতি এবং বৈশাখী টেলিভিশনের সাংবাদিক মো. রায়হান উদ্দিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্যান্য পদে রয়েছেন—সিনিয়র সহ-সভাপতি মোজাম্মেল পাঠান, সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, অর্থ সম্পাদক গিয়াস উদ্দিন বাবলু, দফতর ও প্রচার সম্পাদক মোহাম্মদ আলী এবং পাঠাগার ও সাংস্কৃতিক সম্পাদক মনির হোসেন।
এ ছাড়া মনিরুল ইসলাম মাসুদ ও সাদেকুল ইসলামকে কার্যনির্বাহী সদস্য করা হয়েছে।
সভায় নবগঠিত কমিটির সদস্যরা সরাইলে সাংবাদিকদের পেশাগত ঐক্য, দায়িত্বশীল সাংবাদিকতা এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...