Logo Logo

ফেঞ্চুগঞ্জে টি ই সি গ্লোবাল একাডেমির ষষ্ঠ প্রতিষ্ঠাবাষিকী অনুষ্ঠান সম্পন্ন

প্রতিটি কর্মক্ষেত্রে দক্ষতা অর্জন ছাড়া কাহারো স্বপ্ন পুরন কঠিন হয়ে পড়ে। কবি কালাম আজাদ


Splash Image

মোঃ আব্দুর রহমান বাবুল, ফেঞ্চুগঞ্জ সিলেট প্রতিনিধিঃ সিলেটের বরণ্য কবি, সিলেট সেন্টাল উইমেন্স কলেজের অধ্যক্ষ কালাম আজাদ বলেছেন প্রতিটি কর্মক্ষেত্রে দক্ষতা অর্জন ছাড়া কাহারো স্বপ্ন পুরন কঠিন হয়ে পড়ে। জ্ঞান অর্জন করে নিজেকে তৈয়ার করতে হলে সাধনার কোন শেষ নেই।


বিজ্ঞাপন


বইয়ের সাথে সম্পর্ক করতে হবে বই কাউকে কখনো ব্যর্থ করে না।

তিনি আরো বলেন জীবনকে গড়তে হলে প্রবাসে যেতে হবে তবে দক্ষতা অর্জন করে জীবনকে আগে গড়তে হবে। পৃথিবীর শ্রেষ্ট মানুষ হওয়ার স্বপ্ন দেখে তা অভিষ্ট লক্ষ্যে নিয়ে যেতে হবে। গত ২৬ সেপ্টেম্বর ফেঞ্চুগঞ্জ টিইসি গ্লোবাল একাডেমির ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে কথা গুলো বলেছেন।

ফেঞ্চুগঞ্জ সামাদ প্লাজা পার্টি সেন্টারে টি ই সি গ্লোবাল একাডেমির ষষ্ঠ প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টি ই সি গ্লোবাল একাডেমির ফাউন্ডার আজিম হোসেন। একাডেমির শিক্ষার্থী মেহেরুন জাহান তাসপিয়া ও আব্দুল লতিফ আরাফাতের যৌথ সঞ্চালনায় শুরুতেই পবিত্র কোরআন তেলোয়াত করেন শিক্ষার্থী ওলিউর রহমান, গীতা পাঠ করেন শিক্ষার্থী অপরাজিতা দাস।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট মদন মহন সরকারি কলেজের অধ্যাপক ফরিদ উদ্দীন, ফেঞ্চুগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ রবীন্দ্র কুমার নাথ, ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফুর রহমান, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দীন ইসকা, মাহমুদ উস সামাদ ফারজানা চৌধুরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল জলিল, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মাও. হারুনুর রশীদ, ফেঞ্চুগঞ্জ যুব সংঘের সভাপতি রাজু আহমদ রাজা, কাসিম আলী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আহাদুজ্জামান, পল্লী বিদ্যুৎতের এজিএম সাইফুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, সহ সম্পাদক দেলওয়ার হোসেন পাপ্পু,ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক বদরুজ্জামান তানভীর। অনুষ্ঠানে আগত অতিথি বৃন্দ একাডেমির কৃতি শিক্ষাথীদের সাটিফিকেট ও ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের শিক্ষক রফিক হোসেন, সৈয়দ রাকিব আলী, শিক্ষার্থী তায়িব্যা জান্নাত,অপরাজিতা দাস,সাদিয়া, ঐশী, নিহা, স্বপ্নীল রায়।

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন স্হানীয় শিল্পীরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...