বিজ্ঞাপন
রামু ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য পাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃ রাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে যথাযথ ও কার্যকরীভাবে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে বেসামরিক পরিমন্ডলে ভূয়সী প্রশংসা অর্জন করেছে।
এরই ধারাবাহিকতায় অদ্য অদ্য ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ দুপুর ০১.০০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লেঃ কর্নেল ইমরুল কায়েস মেহেদী এর দিকনির্দেশনায় মেজর মোঃ আশিকুর রহমান এর নেতৃত্বে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোষ্টে টহল তৎপরতা জোরদার করার মাধ্যমে টেকনাফ হতে কক্সবাজারগামী সন্দেহজনক একটি সিএনজি থামানো হয়। চালক সাদ্দাম হোসেন (২৮), পিতা-কালা মিয়া, গ্রাম- কোয়াইংছড়ি পাড়া, ডাকঘর-সাবরাং, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজারকে সন্দেহ করা হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অস্বীকার করে। পরবর্তীতে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী করে স্ট্যান্ডিং এর নীচে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ১৩ হাজার ৪ শত ৮২ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।
পরিচালক ও অধিনায়ক রামু ব্যাটালিয়ন (৩০বিজিবি) লেঃ কর্নেল ইমরুল কায়েস মেহেদী এতথ্য নিশ্চিত করেন। তিনি আরও বলেন উদ্ধারকৃত মাদক ও আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...