Logo Logo

গোপালগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


Splash Image

‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ, অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (২৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসন, গোপালগঞ্জের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান।

সভায় জেলা প্রশাসক তথ্য অধিকার নিশ্চিতকরণের গুরুত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় তথ্যপ্রাপ্তির ভূমিকা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য (Disinformation) ও অপতথ্য প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের অবাধ প্রবাহ নাগরিকদের সচেতনতা বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা এবং একটি তথ্যভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডিজিটাল যুগে তথ্যের দ্রুত বিস্তারের পাশাপাশি বিভ্রান্তিকর ও অপতথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকিও বেড়েছে। এ পরিস্থিতিতে তথ্য অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য যাচাই করে গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আলোচনা সভায় তথ্য অধিকার আইন যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও সুদৃঢ় করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, এনজিও প্রতিনিধি, শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...