বিজ্ঞাপন
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর পাঁচগাঁও বিওপির চার সদস্যের একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, পাঁচগাঁও বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৮১/৫-এস থেকে আনুমানিক ৩৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নেত্রকোণার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের সন্ন্যাসীপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ ১৮ বোতল উদ্ধার করা হয়।
নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী, পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটক করা মাদকদ্রব্য নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...