Logo Logo

টুঙ্গিপাড়ায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড


Splash Image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাদক সেবনের দায়ে দুই যুবককে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।


বিজ্ঞাপন


সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। মঙ্গলবার সকালে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

দণ্ডিতরা হলেন, উপজেলার কুশলী ইউনিয়নের চর গোষ্ঠী গ্রামের আব্দুল্লাহ শেখের ছেলে শামীম শেখ (২০) ও গোপালপুর ইউনিয়নের চর গোপালপুর গ্রামের কালাম শিকদারের ছেলে সজীব সিকদার (৩৫)।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, শনিবার রাতে মাদকবিরোধী অভিযানে শামীমকে ইয়াবা ও সজীবকে গাঁজা সহ আটক করে পুলিশ। তখন জিজ্ঞাসাবাদে জানা যায় তারা সেবনের উদ্দেশ্যে মাদক কিনেছিল।

ওসি আরও বলেন, পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে শামীমকে ৩ মাস ও সজীবকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট। সেই সাথে তাদের উভয়কে ৫০ টাকা করে জরিমানা করা হয়। মঙ্গলবার সকালে তাদের কারাগারে পাঠানো হয়েছে। আগামীতেও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের ঐ কর্মকর্তা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...