বিজ্ঞাপন
আজ ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় বি. জি. সেনেরহাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই মহতী কর্মসূচির আয়োজন করা হয়। সম্পূর্ণ প্রোগ্রামটিতে সার্বিক ও কারিগরি সহযোগিতা প্রদান করেছে জনপ্রিয় চিকিৎসাসেবা প্রতিষ্ঠান 'মেডিকেল পয়েন্ট ডায়াগনস্টিক এন্ড ডায়াবেটিক সেন্টার'।
দিনব্যাপী আয়োজিত এই কর্মসূচিতে এলাকার বিপুল সংখ্যক শিক্ষার্থী, তরুণ ও সাধারণ মানুষ বিনামূল্যে তাদের রক্তের গ্রুপ পরীক্ষা করার সুযোগ পান। রক্তদানের সচেতনতা বৃদ্ধি এবং জরুরি প্রয়োজনে রক্তের গ্রুপ জেনে রাখার গুরুত্ব তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে উপস্থিত থেকে আয়োজকদের উৎসাহিত করেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বি. জি. সেনেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নাজিম উদ্দীন এবং সিনিয়র শিক্ষক বাবু সাধন চন্দ্র নাথ।
আয়োজনটি সফল করতে প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেন প্রাক্তন ছাত্র সমিতির প্রতিষ্ঠাতা এবং চকবাজার ব্লাড ডোনার'স ক্লাব (CBDC)-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি এ এম রিয়াজ কামাল হিরণ।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চকবাজার ব্লাড ডোনার'স ক্লাব এর প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু ওবায়দুল্লাহ মোঃ সাকিব, আইটি সম্পাদক ইমতিয়াজুল হক, মেডিকেল পয়েন্ট ডায়াগনস্টিক এন্ড ডায়াবেটিক সেন্টারের স্বত্বাধিকারী জনাব মুনির উদ্দিন এবং প্রাক্তন ছাত্র সোহেল হোসাইন সাইন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কর্মসূচি শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, মানবসেবামূলক এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সাথে দিনব্যাপী এই আয়োজনটি সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং সার্বিক সহযোগিতা দিয়েছেন, তাদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...