Logo Logo

মুকসুদপুরে ২ ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ সিভিল সার্জনের


Splash Image

গোপালগঞ্জের মুকসুদপুরে বৈধ অনুমোদন না থাকায় দুইটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দিয়ে চিঠি দিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়।


বিজ্ঞাপন


উক্ত ডায়াগনস্টিক সেন্টার দুটি হলো— মুকসুদপুর উপজেলা সদরে অবস্থিত ‘নিউ অ্যাপোলো ডিজিটাল ল্যাব’ এবং ‘মুকসুদপুর ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার’।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক।

সিভিল সার্জন জানান, সম্প্রতি স্বাস্থ্য বিভাগের একটি দল মুকসুদপুরের ঐ দুইটি ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেন। পরিদর্শনকালে সেন্টার দুটির কর্তৃপক্ষ পরিচালনসংক্রান্ত কোনো বৈধ অনুমোদনের কাগজপত্র প্রদর্শন করতে ব্যর্থ হয়।

এরই প্রেক্ষিতে সরকারি নিয়ম অনুযায়ী অনুমোদন না থাকায় গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে ডায়াগনস্টিক সেন্টার দুটির যাবতীয় কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়েছে।

তিনি আরও জানান, সিভিল সার্জন কার্যালয়ের এই নির্দেশ অমান্য করে প্রতিষ্ঠান চালানো হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে পরবর্তীতে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...