Logo Logo

২২ অক্টোবরও ছুটির চিন্তা

দুর্গাপূজায় মিলতে পারে টানা ৫ দিনের ছুটি


Splash Image

দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর একদিন নির্বাহী আদেশে সরকারি ছুটি দেওয়ার পরিকল্পনা করছে সরকার। ওই দিন ছুটি ঘোষণা করা হলে দুর্গাপূজার ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের ছুটি ভোগ করতে পারবেন।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০ ও ২১ অক্টোবর সরকারি ছুটি রয়েছে। এরপর ২২ অক্টোবর বৃহস্পতিবার অফিস খোলা থাকার কথা। তবে এ দিনটিও নির্বাহী আদেশে ছুটি দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। কারণ এর পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার, যা সরকারি সাপ্তাহিক ছুটি।

ফলে ২২ অক্টোবর ছুটি ঘোষণা করা হলে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, ২২ অক্টোবর ছুটি দেওয়া হলেও ওই দিনের পরিবর্তে পরবর্তী কোনো একটি ছুটির দিনে সরকারি অফিস খোলা রাখার পরিকল্পনা করা হচ্ছে। এ বিষয়ে একটি প্রস্তাবও তৈরি করা হচ্ছে।

এদিকে চলতি বছর মহালয়া অনুষ্ঠিত হবে ১০ অক্টোবর। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।

তবে ২২ অক্টোবরের নির্বাহী আদেশে ছুটির বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেবে মন্ত্রিসভা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...