বিজ্ঞাপন
এ লক্ষ্যে সোলার সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তির প্রক্রিয়া সম্পর্কে উদ্যোক্তা ও সংশ্লিষ্টদের অবহিত করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, নেত্রকোনার উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা, সোলার খাতে আগ্রহী উদ্যোক্তা, ব্যবসায়ী, প্রকৌশলী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।
মতবিনিময় সভায় বক্তব্য দেন নেত্রকোনা জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নূরু। মূল বক্তব্য উপস্থাপন করেন নেত্রকোনা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাদেকুল ইসলাম শাহীন।
এ সময় আরও বক্তব্য দেন জেলা প্রেসক্লাবের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, জেলা প্রেসক্লাবের সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মিনহাজ উদ্দিন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, নেত্রকোনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আলহাজ মো. দিদারুল আলম দিদার, নেত্রকোনা সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও নেত্রকোনা জেলা রড, সিমেন্ট ও ঢেউটিন সমিতির সভাপতি মো. মাহবুবুল গাফফার ঠাকুর তোলন, জেলা কৃষক দলের সহসভাপতি খন্দকার মোস্তাক আহমেদ সেফু, মো. রুকনুজ্জামান ও উদ্যোক্তা আফরোজা আক্তার লিজা।
এ ছাড়া নেত্রকোনা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিবিএ সভাপতি সামছুল আলম, সহকারী প্রকৌশলী মো. রাকিবুল ইসলাম, উজ্জ্বল কুমার প্রামাণিক, উপসহকারী প্রকৌশলী মো. শাকুর, আক্তারুজ্জামান, মো. রাসেল ও নাজমুল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় নিরাপদ ও মানসম্মতভাবে রুফটপ সোলার সিস্টেম স্থাপন, সোলার সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর তালিকাভুক্তির প্রক্রিয়া, গ্রাহক পর্যায়ে সৌরবিদ্যুতের সুবিধা পৌঁছে দেওয়া এবং এ খাতে উদ্যোক্তাদের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় জানানো হয়, দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মোকাবিলা, জাতীয় গ্রিডের ওপর চাপ কমানো এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে বাসাবাড়ি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বাণিজ্যিক ও শিল্প ভবনের ছাদকে সৌরবিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। রুফটপ সোলার স্থাপনের মাধ্যমে নিজস্ব বিদ্যুৎ চাহিদার একটি অংশ পূরণের পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের সুযোগ রয়েছে।
বক্তারা বলেন, রুফটপ সোলারের ব্যবহার বাড়লে গ্রাহকদের বিদ্যুৎ ব্যয়ের চাপ কমানোর পাশাপাশি দেশের মোট বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির অংশ বাড়ানো সম্ভব হবে। একই সঙ্গে দক্ষ সোলার সার্ভিস প্রোভাইডার ও নতুন উদ্যোক্তাদের জন্য কর্মসংস্থান ও ব্যবসার নতুন সুযোগ সৃষ্টি হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...