Logo Logo

ফাইনালে কাশিয়ানী চ্যাম্পিয়ন

গোপালগঞ্জে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত


Splash Image

গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ–২০২৬”-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।


বিজ্ঞাপন


তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে গোপালগঞ্জ সদর থানা দলকে পরাজিত করে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কাশিয়ানী থানা কাবাডি দল।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় টুর্নামেন্টের জেলা পর্যায়ের ফাইনাল খেলা ও বর্ণাঢ্য পুরস্কার বিতরণী পর্ব অনুষ্ঠিত হয়। তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা, যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং পুলিশ-জনগণের মাঝে পারস্পরিক আস্থা, সৌহার্দ্য ও সম্প্রীতি সুদৃঢ় করার লক্ষ্যেই গোপালগঞ্জ কমিউনিটি পুলিশিং কমিটির সহযোগিতায় এ প্রতিযোগিতার উদ্যোগ নেওয়া হয়।

প্রতিযোগিতায় গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকার মেধাবী, উদ্যমী ও সম্ভাবনাময় অনূর্ধ্ব-২০ বছর বয়সী খেলোয়াড়দের সমন্বয়ে মোট ৫টি পুরুষ দল অংশগ্রহণ করে। কঠোর নিয়মানুবর্তিতা ও যথাযথ নিবন্ধনের পাশাপাশি প্রতিটি ম্যাচ শেষে সুনির্দিষ্ট মূল্যায়ন ফরমের মাধ্যমে তরুণ খেলোয়াড়দের পারফরম্যান্স পর্যালোচনা করা হয়।

ফাইনাল শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ এবং পিবিআই গোপালগঞ্জের পুলিশ সুপার শেখ মনিরুজ্জামান মিঠু।

এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন সেন্টু, মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাফিসুর রহমান, সহকারী পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) হাসানুর রহমান এবং শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার রনি হাওলাদার।

এছাড়াও অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...