বিজ্ঞাপন
বুধবার (৩০ সেপ্টেম্বর) গোপালগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টুঙ্গিপাড়া পৌরসভা বিএনপির সভাপতি এমদাদ হোসেন মোল্লার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। দলের সার্বিক সুনাম অক্ষুণ্ন রাখা, সাংগঠনিক গতিশীলতা বজায় রাখা এবং দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে জেলা বিএনপি তার সভাপতি পদের সব ধরনের দায়িত্ব আপাতত স্থগিতের নির্দেশ দিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এমদাদ হোসেন মোল্লা নিজেকে টুঙ্গিপাড়া পৌরসভা বিএনপির সভাপতি হিসেবে পরিচয় দিয়ে দলের কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না।
৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে স্বাক্ষরিত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...