Logo Logo

নিখোঁজের দুই দিন পর বিষখালী নদী থেকে জেলের মরদেহ উদ্ধার


Splash Image

ঝালকাঠির কাঁঠালিয়ায় বিষখালী নদীতে ইলিশ মাছ ধরতে গিয়ে ট্রলার থেকে নিখোঁজ হওয়ার দুই দিন পর মো. আব্দুল মন্নান হাওলাদার (৬৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়ন-সংলগ্ন বিষখালী নদী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাঁর মরদেহ উদ্ধার করে।

নিহত আব্দুল মন্নান হাওলাদার ওই ইউনিয়নের মৃত আবদুল মজিদ হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে একটি ট্রলার নিয়ে বিষখালী নদীতে ইলিশ শিকার করতে যান আব্দুল মন্নান। মাছ ধরার সময় অসাবধানতাবশত তিনি নদীগর্ভে পড়ে যান। এ সময় পার্শ্ববর্তী অপর একটি ট্রলারে থাকা অন্য জেলেরা তাঁকে তলিয়ে যেতে দেখে তাৎক্ষণিক উদ্ধার তৎপরতা শুরু করেন। তবে দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

সংবাদ পেয়ে কাঁঠালিয়া ফায়ার সার্ভিসের কর্মী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পরবর্তীতে পরিস্থিতি বিচারে বরিশাল থেকে ডুবুরি দল আনা হয়। নদীর প্রবল স্রোতের কারণে উদ্ধার কার্যক্রম পরিচালনায় বেশ প্রতিকূলতা তৈরি হলেও দীর্ঘ চেষ্টা চালিয়ে বৃহস্পতিবার রাত ২টার দিকে নিখোঁজ ওই জেলের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।

কাঁঠালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. খলিলুর রহমান জানান, বিষখালী নদীতে তীব্র স্রোত থাকায় ফায়ার সার্ভিস ও বরিশালের ডুবুরি দলের উদ্ধার অভিযান পরিচালনায় বেশ বেগ পেতে হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু নাছের রায়হান বলেন, সংবাদ পাওয়ার পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তায় নদী থেকে ওই নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...