Logo Logo

ধামইরহাটে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ


Splash Image

নওগাঁর ধামইরহাট উপজেলার সকল ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে গতিশীলতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের কাছে দ্রুত সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।


বিজ্ঞাপন


আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই বাইসাইকেল বিতরণ করা হয়।

ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী তহমিনা শারমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি উপজেলার ৮টি ইউনিয়নের প্রায় ৮০ জন গ্রাম পুলিশের হাতে এই বাইসাইকেল তুলে দেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তহমিনা শারমিন বলেন, “বাইসাইকেল প্রদানের ফলে গ্রাম পুলিশ সদস্যরা মানুষের সেবায় আরও আন্তরিক ও তৎপর হবেন। গ্রামীণ পর্যায়ে সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

প্রতিবেদক- মিজানুর রহমান, নওগাঁ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...