বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১ অক্টোবর) জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে দিবসটি পালিত হয়।
দিবসটি উপলক্ষে সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের আশপাশের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন গোপালগঞ্জ শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা আলআমিন মোল্লা।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শোভন সরকার, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে. এম. বাবরের প্রতিনিধি বিএনপি নেতা আলহাজ শেখ হাফিজুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মুহম্মদ মুরাদ হোসেনসহ অন্যরা বক্তব্য দেন।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানসহ অন্যান্য অতিথি চারজন প্রবীণ নাগরিকের হাতে বয়স্ক ভাতার বই তুলে দেন।
অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, এনজিও ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা, প্রশাসনের পদস্থ কর্মকর্তা-কর্মচারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী, প্রবীণ জনগোষ্ঠী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...