বিজ্ঞাপন
শুক্রবার (২ অক্টোবর) সকাল ৮টা থেকে ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের নূর পাহাড় এলাকাজুড়ে এ সাঁড়াশি কার্যক্রম শুরু হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী চকবাজার পশ্চিম সাংগঠনিক ওয়ার্ডের সার্বিক ব্যবস্থাপনায় এবং স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী জননেতা মো. ইলিয়াসের সরাসরি তত্ত্বাবধান ও পরিচালনায় দিনব্যাপী এ পরিচ্ছন্নতা অভিযান সফলভাবে সম্পন্ন হয়।
পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর মো. নজরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ বিজ্ঞানী মো. নজরুল ইসলাম বলেন, "বর্তমানে বন্দরনগরীসহ সারা দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব যেভাবে জ্যামিতিক হারে বাড়ছে, তাতে কেবল প্রশাসনের মুখাপেক্ষী হয়ে বসে থাকলে চলবে না। নাগরিক স্বাস্থ্য সুরক্ষায় সাধারণ মানুষকে নিজ উদ্যোগে এগিয়ে আসতে হবে। আমাদের চারপাশের আঙিনা, ছাদ ও আশপাশ পরিষ্কার রাখার মাধ্যমেই কেবল এই মহামারি রুখে দেওয়া সম্ভব।" একজন পরিবেশ বিশেষজ্ঞের দৃষ্টিকোণ থেকে তিনি এডিসের লার্ভার উৎসগুলো অবিলম্বে ধ্বংস করার ওপর বিশেষ জোর দেন এবং জামায়াতের এমন জনকল্যাণমূলক সামাজিক উদ্যোগকে অব্যাহত রাখার আহ্বান জানান।
কর্মসূচির পরিচালক ও ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো. ইলিয়াস তাঁর বক্তব্যে বলেন, "চকবাজার ওয়ার্ডবাসীর সুস্বাস্থ্য ও একটি দূষণমুক্ত পরিচ্ছন্ন পরিবেশ উপহার দেওয়া আমাদের প্রধান সামাজিক অঙ্গীকার। নূর পাহাড় থেকেই এ লড়াই শুরু হয়েছে; পর্যায়ক্রমে পুরো ওয়ার্ডকে ডেঙ্গুমুক্ত রাখতে প্রতিটি অলিগলিতে এই সাঁড়াশি অভিযান সম্প্রসারণ করা হবে।"
সরেজমিনে দেখা যায়, দলটির নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা কোদাল, বেলচাসহ পরিষ্কারের আধুনিক সরঞ্জাম নিয়ে এলাকার আবদ্ধ ড্রেন, উন্মুক্ত ঝোপঝাড় এবং দীর্ঘদিন ধরে জমে থাকা আবর্জনার স্তূপ পরিষ্কার করেন। বর্জ্য অপসারণ শেষে তাৎক্ষণিকভাবে জীবাণুনাশক ব্লিচিং পাউডার ও মশা নিধক ওষুধ ছিটানো হয়। পাশাপাশি ডেঙ্গু জ্বর প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতা বাড়াতে স্থানীয় বাসিন্দাদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চকবাজার থানা জামায়াতের আমীর, নায়েবে আমীর, প্রশাসনিক ওয়ার্ড আমীর, সেক্রেটারি ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিসহ পশ্চিম সাংগঠনিক ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। দলমত নির্বিশেষে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে সাধুবাদ জানিয়ে আয়োজকরা সবাইকে নিজ নিজ বাড়ি ও আঙিনা পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...