Logo Logo

জামালপুরে যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন


Splash Image

মোঃ আমিনুল ইসলাম, জামালপুর। জামালপুরের ইসলামপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হামিদুর রহমান মলিনকে একটি মামলায় আসামি করার প্রতিবাদে এবং মিথ্যা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।


বিজ্ঞাপন


শুক্রবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের ৪ নম্বর চর এলাকায় স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী।

এ সময় বক্তব্য দেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী শহিদুর রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক বিরোধের জেরে গৃহবধূ মঞ্জুয়ারার আত্মহত্যার ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে উপস্থাপন করে যুবদল নেতা মলিনকে মামলার ১০ নম্বর আসামি করা হয়েছে। পাশাপাশি তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

বক্তারা দাবি করেন, ঘটনার দিন মলিন জেলা বিএনপির একটি কর্মসূচিতে উপস্থিত ছিলেন। এ সময় তারা মলিনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবি জানান।পরে মানববন্ধন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কর্মসূচি শেষ করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...