Logo Logo

নেত্রকোনায় সাংবাদিকদের নিয়ে মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু


Splash Image

নেত্রকোনায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টায় নেত্রকোনা সদর উপজেলা পরিষদ হলরুমে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।

পিআইবির প্রশিক্ষণ সমন্বয়কারী মিনহাজ উদ্দিন নিপুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনা করেন নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।

স্বাগত বক্তব্য দেন জেলা প্রেসক্লাবের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী ও সহসভাপতি জাহিদ হাসান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, প্রশিক্ষণ মানুষের জ্ঞান ও দক্ষতাকে সমৃদ্ধ করে। বর্তমান সময়ে মাল্টিমিডিয়া সাংবাদিকতা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং তথ্য যাচাই বা ফ্যাক্ট চেকিং অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী বিষয়। সাংবাদিকদের এসব বিষয়ে যথাযথ প্রশিক্ষণ গ্রহণ করে অর্জিত জ্ঞান ও দক্ষতা পেশাগত কাজে প্রয়োগ করতে হবে।

তিনি বলেন, প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে সাংবাদিকরা দেশ ও জনগণের কল্যাণে আরও দায়িত্বশীল ভূমিকা রাখবেন—এটাই প্রত্যাশা।

তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় সাংবাদিকতার আধুনিক প্রযুক্তি, মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং সংবাদ ও তথ্যের সত্যতা যাচাইসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...