Logo Logo

বগুড়ায় ‘আলোর পথের পথিক ফাউন্ডেশন’-এর নতুন কমিটি গঠন


Splash Image

মানবতার সেবা, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক উন্নয়নের অঙ্গীকার নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর পথের পথিক ফাউন্ডেশন’-এর বগুড়া সদর শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (৩ অক্টোবর) সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি জয়নুল আবেদীন ও সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নবগঠিত কমিটির অনুমোদন ও ঘোষণা দেওয়া হয়।

ঘোষিত কমিটিতে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন হাফেজ মোঃ আব্দুল্লাহ। সিনিয়র সভাপতি মোঃ রুহুল আমীন, সভাপতি মোঃ রাব্বি হাসান এবং সহ-সভাপতি মোঃ শুভ আহমেদ দায়িত্ব পেয়েছেন।

কমিটির অন্যান্য পদে রয়েছেন সাধারণ সম্পাদক রিফাহ তামান্না জ্যোতি, সহ-সাধারণ সম্পাদক মোঃ ইমতিয়াজ ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ রাতুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাইল হোসেন এবং অর্থ সম্পাদক মোছাঃ সাথী খাতুন।

এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মোছাঃ স্বপ্না মৈ, মোঃ রবিউল ইসলাম ও মোঃ সাফিক আল হাসান।

সংগঠন সূত্রে জানা গেছে, নবগঠিত কমিটির সদস্যরা সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করবেন।

নতুন কমিটির সদস্যরা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। একই সঙ্গে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের পরিধি আরও বিস্তৃত করে সমাজের কল্যাণে কাজ করার পরিকল্পনার কথাও জানিয়েছেন তারা।

কেন্দ্রীয় কমিটির সভাপতি জয়নুল আবেদীন ও সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ নবগঠিত কমিটির সব সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা ও স্বেচ্ছাসেবার চেতনায় উদ্বুদ্ধ হয়ে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

সংশ্লিষ্টরা আশা করছেন, মানবতার সেবা, পরিবেশ রক্ষা ও সামাজিক উন্নয়নে ‘আলোর পথের পথিক ফাউন্ডেশন’-এর বগুড়া সদর শাখার নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...