বিজ্ঞাপন
শনিবার (৩ অক্টোবর) সকালে মনোহরদী পৌরসভার উদ্যোগে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সজিব মিয়ার নেতৃত্বে পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বিভিন্ন সড়ক, ঝোপঝাড়, জমে থাকা ময়লা-আবর্জনা ও মশার সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কার করা হয়। পাশাপাশি কোথাও পানি জমে না থাকে এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা যায়—এ বিষয়ে স্থানীয়দের সচেতন করা হয়।
‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচির আওতায় গত ১২ সেপ্টেম্বর থেকে আগামী ১২ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত দেশব্যাপী পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় মনোহরদী পৌরসভায় এ বিশেষ অভিযান অনুষ্ঠিত হয়।
অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সজিব মিয়া বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে এবং কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে।
তিনি জানান, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় মনোহরদী পৌরসভার হিসাবরক্ষক নাসিমুর রহমান অপু, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, পরিচ্ছন্নতাকর্মীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...