Logo Logo

দুই বিমানকর্মীর জুতার ভেতর মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ


Splash Image

ছবি : সংগৃহিত

দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটের দুই বিমানকর্মীর জুতার ভেতর থেকে ৯ কেজি ৩৪০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা।


বিজ্ঞাপন


রবিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যাপ্রোন এলাকায় অভিযান চালিয়ে এ স্বর্ণ উদ্ধার করা হয়।

কাস্টমস গোয়েন্দা অধিদপ্তর জানায়, দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইট ইকে০৫৮২ বিমানবন্দরে অবতরণের পর রানওয়ে থেকে আগত ২১ নম্বর গেটসংলগ্ন ৪ নম্বর বোর্ডিং ব্রিজের নিচের অ্যাপ্রোন এলাকায় দুই বিমানকর্মীকে তল্লাশি করা হয়। এ সময় তাদের জুতার ভেতরে বিশেষ কায়দায় লুকানো ৮০টি স্বর্ণের বার পাওয়া যায়।

আটক দুই বিমানকর্মী হলেন- মো. মানিক মিয়া ও মো. মিজানুর রহমান। তারা এমিরেটস এয়ারলাইনসের এয়ারক্রাফট টেকনিক্যাল হেলপার (এটিএইচ) হিসেবে কর্মরত বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা। তাদের জুতার ভেতর থেকে উদ্ধার করা প্রতিটি বারের ওজন প্রায় ১১৭ গ্রাম। সব মিলিয়ে উদ্ধার করা স্বর্ণের ওজন প্রায় ৯ দশমিক ৩৪ কেজি।

কাস্টমস গোয়েন্দারা জানান, বিশেষ কৌশলে স্বর্ণবার লুকিয়ে এনে পাচারের ঘটনায় আরো কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার করা স্বর্ণ কোথায় এবং কার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল, সে বিষয়েও তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং পাচারের পুরো প্রক্রিয়া সম্পর্কে তথ্য সংগ্রহের পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...