Logo Logo

নির্দেশনা অমান্য করলে আইনি ব্যাবস্থা

নাম-লোগোর অপব্যবহার ঠেকাতে কঠোর ববি প্রশাসন


Splash Image

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নাম, লোগো ও পরিচিতি ব্যবহার করে অনুমোদনহীন সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ বা অ্যাকাউন্ট পরিচালনায় নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


বিজ্ঞাপন


বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে ১ অক্টোবর ২০২৬ তারিখে রেজিস্ট্রার ড. আব্দুল আলিম বাছির এর স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ৯৫তম সভায় (২৯ সেপ্টেম্বর ২০২৬) আলোচিত বিষয়-১৩৭৮-এর অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‎‎নোটিশে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পূর্বানুমোদন ছাড়া ‘বরিশাল বিশ্ববিদ্যালয়’, ‘ববি’, ‘বিইউ’, ‘বরিশাল ইউনিভার্সিটি’, ‘University of Barishal’, ‘Barishal University’, ‘BU’ ইত্যাদি নাম এবং বিশ্ববিদ্যালয়ের লোগো ব্যবহার করা যাবে না।

‎‎এছাড়া প্রশাসনের অনুমোদন ছাড়া বিশ্ববিদ্যালয়ের নাম, লোগো ও অন্যান্য পরিচিতিচিহ্ন ব্যবহার করে কোনো সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্ম, পেজ বা অ্যাকাউন্ট পরিচালনা করা যাবে না।

‎‎বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহার করে অনুমোদনহীন কোনো পেজ বা অ্যাকাউন্ট পরিচালনা, বিশ্ববিদ্যালয়ের নামে অসত্য, বিভ্রান্তিকর বা অনুমোদনহীন তথ্য প্রচার করা হলে প্রচলিত আইন, বিশ্ববিদ্যালয়ের প্রযোজ্য বিধি-বিধান এবং প্রণীত নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

‎‎এতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগোর অপব্যবহার, অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং সাইবার-সংক্রান্ত অনিয়ম প্রতিরোধে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাংলাদেশ পুলিশের সাইবার টিমের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করবে।

‎‎নোটিশে বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগোর অপব্যবহার করে পরিচালিত কোনো সামাজিক যোগাযোগমাধ্যম বা যোগাযোগমাধ্যমকে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা না করার বিষয়টিও স্পষ্ট করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...