Logo Logo

সড়কে শৃঙ্খলা ফেরাতে গোপালগঞ্জে জেলা প্রশাসনের মতবিনিময় সভা


Splash Image

সড়ক পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা, নিরাপত্তা ও বিভিন্ন সমস্যা নিরসনে গোপালগঞ্জে ইজিবাইক ও মোটরচালক এবং বাজার সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


রোববার দুপুর ১২টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ‘স্বচ্ছতা’ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। এছাড়া গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, বিপিএম-সেবা এবং জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকজ্জামান উপস্থিত ছিলেন।

সভায় জেলার সড়ক পরিবহন ব্যবস্থাকে আরও শৃঙ্খলাপূর্ণ, জনবান্ধব ও নিরাপদ করতে বিভিন্ন দিকনির্দেশনা দেন পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ। একই সঙ্গে পরিবহন মালিক ও শ্রমিকদের বিভিন্ন যৌক্তিক সমস্যা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়।

গোপালগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার বৈধ পরিবহন কার্যক্রম কোনো ধরনের হয়রানি ছাড়াই নির্বিঘ্ন রাখার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি সাধারণ জনগণের যেকোনো ধরনের ভোগান্তি এড়াতে পরিবহন মালিক, শ্রমিকসহ সংশ্লিষ্ট সব অংশীজনের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

সভায় গোপালগঞ্জ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং পরিবহন খাতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...