বিজ্ঞাপন
রোববার (৪ অক্টোবর) নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগটি দেন তিনি। অভিযোগে তাঁর ছোট ভাই মো. রনি ঢালী (৩৭)-কে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, তারাগঞ্জ দক্ষিণ বাজারের শাহী জামে মসজিদসংলগ্ন এলাকায় বসতবাড়ি ও পারিবারিক সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
অভিযোগকারী হারুন মিয়ার দাবি, তাঁর ছোট ভাই রনি ঢালী বিভিন্ন সময় পরিবারের সদস্যদের নানাভাবে হয়রানি ও ভয়ভীতি দেখিয়ে আসছেন। বিদেশে থাকা অবস্থায়ও ফোন করে হুমকি দেওয়ার অভিযোগ করেন তিনি।
অভিযোগে আরও বলা হয়, গত ২২ সেপ্টেম্বর দেশে ফিরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে পারিবারিক বিরোধ মীমাংসার উদ্যোগে সমাধান হয়। কিন্তু রোববার সকাল আনুমানিক ১১টার দিকে রনি ঢালী আবারও ১২ লাখ টাকা দাবি করেন বলে অভিযোগ করেন হারুন মিয়া। টাকা দিতে অস্বীকৃতি জানালে রনি ঢালী গালিগালাজ করেন এবং কাঠের ফাল দিয়ে হামলার চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন বলে দাবি করেন অভিযোগকারী।
একই দিন মোছা. তাছলিমা বেগমও নালিতাবাড়ী থানায় দেবর রনি ঢালীর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দেন।
অভিযোগে তিনি বলেন, জমিজমাসহ বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে রনি ঢালী তাঁর ওপর জুলুম-অত্যাচার করে আসছেন। তাঁর স্বামী মারা যাওয়ার পর রনি ঢালী তাঁর ঘরের টিনের বেড়া এলোপাতাড়িভাবে কুপিয়ে ব্যাপক ক্ষতি করেন। এ সময় তিনি বাধা দিলে তাঁকে কিল-ঘুষি মারাসহ চুলের মুঠি ধরে টানাহেঁচড়া করা হয় বলে অভিযোগ করেন তিনি।
তাছলিমা বেগম আরও অভিযোগ করেন, রোববার রনি ঢালী তাঁকে প্রকাশ্যে হুমকি দিয়ে প্রাণে মেরে লাশ গুম করে ফেলার কথা বলেন।
রোববার সরেজমিনে গিয়ে রনি ঢালীর মায়ের সঙ্গে কথা বলে জানা যায়, রনি ঢালীর প্রায় ১৪ থেকে ১৫ লাখ টাকা ঋণ রয়েছে। এর মধ্যে তাঁর বড় ভাই হারুন মিয়া তাঁকে ২ লাখ টাকা দিয়েছেন। বর্তমানে প্রায় ১২ লাখ টাকা ঋণ থাকায় ওই অর্থের চাপ থেকে রনি মাঝে মাঝে বড় ভাইয়ের সঙ্গে রাগারাগি করেন এবং বাড়িঘরে ভাঙচুর করেন বলে জানান তাঁর মা।
এ বিষয়ে হারুন মিয়ার ভাতিজির স্বামী মো. মাহাদী হাসান বলেন, তাঁদের পারিবারিক ঝামেলা অনেক দিনের। তবে হারুন মিয়ার সঙ্গে তাঁর আগে থেকেই ভালো সম্পর্ক রয়েছে। রোববার সকালে দুই ভাইয়ের ঝগড়া থামাতে গেলে রনি ঢালী তাকে কিল-ঘুষি দেন এবং হাতে থাকা ইট দিয়ে আঘাত করেন ।
স্থানীয় এক চায়ের দোকানদার বলেন, প্রায়ই শুনি, রনি ঢালী কিছুদিন পরপর বড় ভাইয়ের কাছে টাকা দাবি করেন। টাকা না দিলেই তিনি বাড়িঘরে ভাঙচুর ও ঝগড়াঝাঁটি করেন।
তবে এসব অভিযোগের বিষয়ে রনি ঢালীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...