বিজ্ঞাপন
এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার (৫ অক্টোবর) সকালে সদর উপজেলার উলপুর বাজার এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
সকাল ১১টার দিকে অনুষ্ঠিত মানববন্ধনে নিহত ইমাম মৃধার স্বজন ও স্থানীয় এলাকাবাসী অংশ নেন। এ সময় তারা ইমামকে হত্যা করা হয়েছে দাবি করে ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
স্বজনদের অভিযোগ, গোপালগঞ্জ জেলা শহরের একটি শাড়ির দোকানের কর্মচারী ইমাম মৃধাকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর সকালে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর এলাকার একটি পরিত্যক্ত ধানের মিল ঘরের জানালার সঙ্গে বেল্ট দিয়ে ঝুলিয়ে রাখা অবস্থায় ইমাম মৃধার মরদেহ উদ্ধার করে বৌলতলী তদন্ত কেন্দ্রের পুলিশ।
মরদেহ উদ্ধারের পর থেকেই ইমামের স্বজনরা দাবি করে আসছেন, তাকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। তাদের দাবি, ইমামের মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ও রক্তের দাগ ছিল।
মানববন্ধন থেকে স্বজনরা ইমাম মৃধার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...