Logo Logo

শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত


Splash Image

গোপালগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ যৌথভাবে এ দিবসের আয়োজন করে।


বিজ্ঞাপন


সোমবার (৫ অক্টোবর) দুপুরে ‘সর্বজনীন বাসস্থান-টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব বসতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার আবাসন চাহিদা পূরণের পাশাপাশি শ্রেণিবৈষম্য কমিয়ে টেকসই ও বাসযোগ্য শহর গড়ে তুলতে হবে। পরিকল্পিত নগরায়ণের ক্ষেত্রে পরিবেশ সংরক্ষণ, মানুষের চলাচল, জলাশয় রক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহারকে গুরুত্ব দিতে হবে।

বক্তারা আরও বলেন, গোপালগঞ্জে বসতি স্থাপনের ক্ষেত্রে অনেক সময় প্রয়োজনীয় আইন ও পরিকল্পনা যথাযথভাবে অনুসরণ করা হয় না। ফলে ভবিষ্যতে শহরের পরিবেশ ও নাগরিক সুবিধা নানা ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এ কারণে নগর সম্প্রসারণ ও নতুন বসতি স্থাপনের ক্ষেত্রে সমন্বিত পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তারা।

তারা বলেন, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ, পরিবেশবান্ধব ও টেকসই নগর নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে নাগরিকদের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য গোপালগঞ্জ গড়ে তোলা সম্ভব।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...