Logo Logo

রাজাপুরে পৃথক অভিযানে কিশোরসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার


Splash Image

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে পৃথক দুটি অভিযান চালিয়ে এক কিশোরসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২২ গ্রাম গাঁজা ও ১০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


সোমবার (৫ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস। এরআগে রবিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব আংগারিয়া ও বড়ইয়া ইউনিয়নের আদাখোলা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বড়ইয়া ইউনিয়নের আদাখোলা এলাকার মো. বাদল হোসেন হাওলাদারের ছেলে মো. কলিম হাওলাদার (১৭) এবং শুক্তগড় ইউনিয়নের সাংগর এলাকার মুক্তিযোদ্ধা মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. ওবায়দুল হক ওরফে রিপন (৪১)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে প্রথমে সদর ইউনিয়নের পূর্ব আংগারিয়া এলাকায় অভিযান চালিয়ে কলিম হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। পরে বড়ইয়া ইউনিয়নের আদাখোলা এলাকায় অভিযান চালিয়ে ওবায়দুল হক ওরফে রিপনকে গ্রেপ্তার করা হয়। এ সময় কলিম হাওলাদারের কাছ থেকে ২২ গ্রাম গাঁজা এবং রিপনের কাছ থেকে ১০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজাপুর থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে।

রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে সোমবার দুপুরে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...