বিজ্ঞাপন
সোমবার (৫ অক্টোবর) রাতে কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের গোপালপুর বাজার সংলগ্ন গোলক রায়ের ভাড়া বাসায় অভিযান চালিয়ে রঞ্জন মন্ডলকে গ্রেফতার করা হয়। রঞ্জন মন্ডল (৫৫) ওই মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। গোপন সংবাদের ভিত্তিতে ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, রঞ্জন মন্ডল ও আন্তর্জাতিক মানব পাচার চক্রের মূল হোতা হিসেবে অভিযুক্ত বিশু মন্ডল ইতালি পাঠানোর কথা বলে সবুজ মুন্সির কাছ থেকে প্রথমে ১০ লাখ টাকা ও তার পাসপোর্ট নেন। পরে তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লিবিয়ায় পাঠানো হয়। সেখানে বৈধ ভিসা না দিয়ে তাকে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করা হয় বলে অভিযোগ রয়েছে।
এ সময় সবুজ মুন্সিকে শারীরিক ও মানসিক নির্যাতন করে তার পরিবারের সদস্যদের সঙ্গে ভিডিও কলে কথা বলানো এবং হত্যার ভয় দেখানো হয়। পরে বিভিন্ন সময়ে ইসলামী ব্যাংকের মাধ্যমে ভুক্তভোগীর কাছ থেকে মোট ৪৬ লাখ ৩০ হাজার টাকা নেওয়া হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
পরবর্তীতে লিবিয়া পুলিশ সবুজ মুন্সিকে গ্রেফতার করে। পরে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে তাকে দেশে পাঠানো হয়।
এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বাহারুল ইসলাম সজিব বাদী হয়ে গোপালগঞ্জের মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনালে নালিশি অভিযোগ করেন। ট্রাইব্যুনালের নির্দেশে মুকসুদপুর থানায় বিশু মন্ডল, রঞ্জন মন্ডলসহ অন্যান্য সহযোগীর বিরুদ্ধে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইনে মামলা করা হয়।
গ্রেফতার রঞ্জন মন্ডলকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-৬।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...