Logo Logo

গোপালগঞ্জে এলপিজি ডিলার-ডিস্ট্রিবিউটরদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা


Splash Image

গোপালগঞ্জে এলপিজি গ্যাসের সরবরাহ ও বিতরণব্যবস্থা, নিরাপদ ব্যবহার এবং জনসাধারণের ভোগান্তি নিরসনে এলপিজি ডিলার ও ডিস্ট্রিবিউটরদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (৫ অক্টোবর) বিকেল ৫টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ‘স্বচ্ছতা’ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান।

সভায় এলপিজি গ্যাসের সরবরাহ ও বিতরণব্যবস্থা, নিরাপদ ব্যবহার, জনসাধারণের ভোগান্তি নিরসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ডিলার ও ডিস্ট্রিবিউটরদের সঙ্গে বিস্তারিত মতবিনিময় করা হয়। এ সময় সংশ্লিষ্টদের বিভিন্ন সমস্যা, পরামর্শ ও মতামত গুরুত্বের সঙ্গে শোনা হয়। পাশাপাশি জনস্বার্থে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে. এম. বাবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, বিপিএম-সেবা এবং জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামান।

এ ছাড়া সভায় সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং গোপালগঞ্জ জেলার এলপিজি ডিলার ও ডিস্ট্রিবিউটররা উপস্থিত ছিলেন।

সভায় জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপদ, সুশৃঙ্খল ও নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও কার্যকর সমন্বয় জোরদারের আহ্বান জানানো হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...