বিজ্ঞাপন
মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১২টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ববিসাসের সদস্যরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের সর্বোচ্চ বিচারের দাবি জানান।
মানববন্ধনে ববিসাস সভাপতি মো. রবিউল ইসলাম বলেন, বিভিন্ন ক্যাম্পাসে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন যেভাবে সাংবাদিকদের ওপর হামলা করে সাংবাদিকদের কণ্ঠ রোধ করছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে বিভিন্ন ক্যাম্পাসে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটলেও জড়িতদের বিরুদ্ধে কোনো দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। এতে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনগুলো সাংবাদিকদের ওপর হামলার সাহস পাচ্ছে।
তিনি বলেন, ‘আমরা আজকের এই মানববন্ধন থেকে প্রশাসনকে আহ্বান করছি, আপনারা অতি দ্রুত জড়িতদের বিচারের আওতায় আনুন। নয়তো সামনে এর চেয়ে ভয়াবহ কোনো ঘটনা ঘটলে এর দায় আপনারা (প্রশাসন) কখনোই এড়াতে পারবেন না।’
তিনি ছাত্রসংগঠনগুলোকে সংযত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, পরবর্তীতে আবারও এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে সারাদেশে কর্মরত সাংবাদিকরা কঠোর অবস্থানে যেতে বাধ্য হবে।
ববিসাসের সহসভাপতি মেহরাব হোসেন বলেন, ‘গত ১৭ বছরে আপনারা যখন ক্যাম্পাসগুলোতে কোনো কার্যক্রম করতে পারেন নাই, তখন ক্যাম্পাস সাংবাদিকরা আপনাদের সাহায্য করেছিল। সুতরাং আপনারা সংযত হন।’
এ সময় তিনি সারাদেশের বিভিন্ন ক্যাম্পাসে সাংবাদিকদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এসব ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...