Logo Logo

গোপালগঞ্জে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদযাপন


Splash Image

সারা দেশের সাথে একযোগে গোপালগঞ্জ জেলায় নানা আয়োজনে উদযাপিত হয়েছে শিশু অধিকার দিবস ও জাতীয় শিশু একাডেমির ৫০ বছর পূর্তি (সুবর্ণ জয়ন্তী)।


বিজ্ঞাপন


এ উপলক্ষে মঙ্গলবার (৬ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সারা দেশের কেন্দ্রীয় অনুষ্ঠানের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শিশুদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি তাদের সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

গোপালগঞ্জের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আরিফ উজ জামান, পুলিশ সুপার মোহাম্মদ হাবীবুল্লাহ, গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক শরীফ মোঃ রফিকউজ্জামান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ শাহীন উদ্দিনসহ জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। এছাড়া বাংলাদেশ শিশু একাডেমির চিত্রাঙ্কন, আবৃত্তি, নৃত্য ও সংগীত বিভাগের শিক্ষার্থীরাও অনুষ্ঠানে অংশ নেয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, প্রতিটি শিশুর নিরাপদ পরিবেশে বেড়ে ওঠা, শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষা এবং মতপ্রকাশের অধিকার নিশ্চিত করা প্রয়োজন। শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে বলেও তিনি আহ্বান জানান।

বক্তারা বলেন, বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি শিশুদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির দীর্ঘ পথচলার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। শিশুদের প্রতিভা বিকাশ ও তাদের অধিকার প্রতিষ্ঠায় ভবিষ্যতেও প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...