বিজ্ঞাপন
গতকাল সোমবার (৫ অক্টোবর) রাতে উপজেলার দপদপিয়া জিরো পয়েন্ট এলাকার অটোরিকশা স্ট্যান্ডসংলগ্ন পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতার রাকিব হাসান সরদার দিনাজপুর জেলার পার্বতীপুর থানার ঘনশ্যামপুর গ্রামের মৃত বাবলু সরদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, নলছিটি থানার একটি চৌকস দল মাদক উদ্ধার ও গ্রেফতারি পরোয়ানা তামিলের দায়িত্বে নিয়োজিত থাকাকালে গোপন সূত্রে খবর পায়, দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় এক ব্যক্তি বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে পুলিশ।
পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে রাকিব হাসান সরদারকে আটক করা হয়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার সঙ্গে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগের ভেতর স্কচটেপ দিয়ে পেঁচানো অবস্থায় ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা।
এ ঘটনায় নলছিটি থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণীর ১৯(ক) ধারায় একটি মামলা দায়ের করেছেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ জানান, আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...