Logo Logo

রাজাপুরে ৩০৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, একজনের কারাদণ্ড


Splash Image

ঝালকাঠির রাজাপুরে পৃথক মাদকবিরোধী অভিযানে ৩০৫ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় রাজিব হাওলাদারের কাছ থেকে ১০৫ পিস ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অপর গ্রেপ্তার মো. তাছবির শরীফের বিরুদ্ধে নিয়মিত মামলা করে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠি গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঝালকাঠির সহযোগিতায় অভিযান চালিয়ে রাজিব হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। তিনি নৈকাঠি গ্রামের মৃত রবীন্দ্রনাথ হাওলাদারের ছেলে।

পরে রাজাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম রেজা সজীব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে রাজিব হাওলাদারকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অন্যদিকে, একই অভিযানে ২০০ পিস ইয়াবাসহ মো. তাছবির শরীফ (২৫)কে গ্রেপ্তার করা হয়। তিনি সাতুরিয়া এলাকার মান্নান শরীফের ছেলে। তার বিরুদ্ধে রাজাপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

রাজাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম রেজা সজীব বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং মাদক সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...