Logo Logo

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা ২৯ ও ৩০ ডিসেম্বর


Splash Image

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে দেশের ৩৭তম পাবলিক বিশ্ববিদ্যালয় ও একমাত্র বিশেষায়িত মেরিটাইম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি। আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের পাঁচটি স্নাতক প্রোগ্রামে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।


বিজ্ঞাপন


এবার ভর্তি পরীক্ষা হবে বিএসসি (অনার্স) ইন ওশানোগ্রাফি, বিএসসি (অনার্স) ইন নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং, বিবিএ ইন পোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিকস, এলএলবি (অনার্স) ইন মেরিটাইম ল অ্যান্ড পলিসি এবং বিএসসি (অনার্স) ইন মেরিন ফিশারিজ প্রোগ্রামে।

তবে ভর্তি আবেদনের সময়সীমা, আবেদন পদ্ধতি, ভর্তির যোগ্যতা, আসনসংখ্যা ও পরীক্ষার বিস্তারিত সময়সূচি এখনো প্রকাশ করা হয়নি। এসব তথ্য পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

প্রতিবেদক- সাদিকুর রহমান সাদি, মেরিটাইম ইউনিভার্সিটি প্রতিনিধি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...