Logo Logo

শার্শায় গাছে কাভার্ডভ্যানের ধাক্কা, হেলপার নিহত


Splash Image

যশোরের শার্শায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে কাভার্ডভ্যানের ধাক্কায় আরিফ হোসেন (৩৫) নামে এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ডভ্যানের চালক রানা (৪০) গুরুতর আহত হয়েছেন।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে যশোর-সাতক্ষীরা মহাসড়কের উলাশী খাজুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফ হোসেনের বাড়ি বগুড়ার শেরপুর উপজেলায়। আহত চালক রানা একই জেলার ধুনট উপজেলার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাভারণ থেকে সাতক্ষীরাগামী মুরগির বাচ্চাবাহী একটি কাভার্ডভ্যান খাজুরা মসজিদের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানটির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গাড়ির ভেতর থেকে চালক ও হেলপারকে উদ্ধার করেন। পরে তাদের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হেলপার আরিফ হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত চালক রানা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কুমার পাল জানান, দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...