বিজ্ঞাপন
মঙ্গলবার (০৬ অক্টোবর) জেলা পুলিশ লাইন্স মাঠে এ পরিক্ষা কার্যক্রম সম্পন্ন হয়। কনস্টেবল থেকে নায়েক/এটিএসআই, নায়েক থেকে এএসআই (সশস্ত্র), এএসআই (সশস্ত্র) থেকে এসআই (সশস্ত্র) এবং এটিএসআই থেকে টিএসআই পদে পদোন্নতির অংশ হিসেবে এই প্যারেড ও সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।
উক্ত বিভাগীয় পদোন্নতি পরিক্ষা বোর্ডে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, বিপিএম-সেবা।
এ সময় পরিক্ষা বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ এবং মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ শেখ সাব্বির হোসেন।
পরিক্ষা কার্যক্রমে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ নির্ধারিত বিধি-বিধান ও পেশাগত মানদণ্ড অনুসরণ করে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা, নেতৃত্বগুণ, শৃঙ্খলা ও কর্মদক্ষতা সামগ্রিকভাবে মূল্যায়ন করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...