বিজ্ঞাপন
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে বাংলাদেশ স্কাউটস, মনোহরদী উপজেলা শাখার উদ্যোগে ইটাখোলা টু মঠখোলা আঞ্চলিক মহাসড়কের গোখলা থেকে হাতিরদিয়া বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কের দুই পাশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
‘তালবীজ রোপণ করি, বজ্রপাত নিরোধ করি’—এ স্লোগানে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সজিব মিয়া, জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মনজিল এ মিল্লাত, বদরুল ইসলাম মোল্লা বাবুল, সাবেক ভিপি ও উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফাসহ স্কাউটসের সদস্যরা।
উপজেলা নির্বাহী)ক বলেন, বজ্রপাতের ঝুঁকি মোকাবিলার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় তালগাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানুষের নিরাপত্তা ও সবুজ পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন।
কর্মসূচিতে স্কাউটসের তরুণ সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...