বিজ্ঞাপন
বুধবার (৭ অক্টোবর) শার্শা থানা প্রাঙ্গণে আয়োজিত এ রোলকলে উপজেলার বিভিন্ন ইউনিয়নে দায়িত্ব পালনরত গ্রাম পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামিনুল হক।
ব্রিফিংকালে গ্রাম পুলিশদের বাংলাদেশ পুলিশের ‘চোখ ও কান’ হিসেবে উল্লেখ করে ওসি মোঃ শামিনুল হক বলেন, থানার পুলিশ কর্মকর্তারা সার্বক্ষণিকভাবে প্রত্যন্ত এলাকার প্রতিটি স্থানে ঘুরে দেখতে পারেন না। তবে গ্রাম পুলিশ সদস্যরা সরাসরি গ্রামের মানুষের সঙ্গে বসবাস করেন। ফলে গ্রামের কোথায় কী ঘটছে, কোনো অপরাধের পরিকল্পনা হচ্ছে কি না কিংবা নতুন কোনো সন্দেহভাজন ব্যক্তি এলাকায় ঘোরাফেরা করছে কি না—এসব বিষয়ে প্রাথমিক তথ্য তাদের কাছ থেকেই পাওয়া যায়।
শার্শা সীমান্তবর্তী এলাকা হওয়ায় মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোর ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেন ওসি। তিনি সতর্ক করে বলেন, কোনো মাদক ব্যবসায়ী বা চোরাকারবারির সঙ্গে গ্রাম পুলিশের কারও যোগসাজশের প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় এলাকায় চুরি, ডাকাতি, পারিবারিক সহিংসতা, বাল্যবিবাহ প্রতিরোধসহ যেকোনো অপপ্রচারের তথ্য তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট বিট কর্মকর্তা ও ওসিকে জানানোর নির্দেশ দেওয়া হয়।
এ ছাড়া নিজ নিজ এলাকায় রাতের বেলা পাহারা জোরদার, পুলিশের নাইট টহল টিমকে সার্বিক সহযোগিতা এবং কোনো ধরনের রাজনৈতিক বা ব্যক্তিগত সুবিধা গ্রহণ না করে সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য গ্রাম পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়।
ব্রিফিংয়ে উপস্থিত গ্রাম পুলিশ সদস্যরা ওসির দেওয়া নির্দেশনাগুলো গুরুত্বের সঙ্গে গ্রহণ করেন। তারা নিজ নিজ এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে শতভাগ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
ব্রিফিং শেষে এলাকার সার্বিক নিরাপত্তার স্বার্থে যেকোনো প্রয়োজনে সরাসরি থানার ওসির সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...