Logo Logo

‘অণুর দর্পণ’ রহস্যের সমাধান: রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের ২ বিজ্ঞানী


Splash Image

২০২৬ সালে রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই। রাসায়নিক বিক্রিয়ায় অরৈখিক প্রভাব এবং অসমমিত জৈব সংশ্লেষণে স্ব-অনুঘটন বা অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য তাদেরকে এই পুরস্কার দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে বিজয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।

নোবেল কমিটি জানিয়েছে, অ্যাসিমেট্রিক জৈব সংশ্লেষণে নন-লিনিয়ার প্রভাব এবং অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য তাদের রসায়নে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে।

এই পুরস্কারের ঘোষণার বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যামিনো অ্যাসিডের মতো কিছু অণু দুটি রূপে থাকে, যা একে অপরের প্রতিবিম্ব। তবে সব জীবদেহে এসব অণুর শুধু একটি রূপই দেখতে পাওয়া যায়। রাসায়নিক প্রক্রিয়ায় এই ধরনের বিষমতা কীভাবে তৈরি হয়েছিল, তা রসায়নবিদদের কাছে দীর্ঘদিন ধরে একটি রহস্য ছিল।

এই জটিল রহস্য সমাধানের স্বীকৃতিস্বরূপ ফরাসি বিজ্ঞানী কাগান ও জাপানি বিজ্ঞানী সোয়াইকে এ বছর রসায়নে নোবেলের জন্য নির্বাচিত করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...