বিজ্ঞাপন
আজ বুধবার (৭ অক্টোবর) টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এই মতবিনিময় ও প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন পূজা মণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলীসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় দুর্গাপূজা উদযাপনকালে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং ভক্ত ও দর্শনার্থীদের নির্বিঘ্ন যাতায়াতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...